ব্রেকিং নিউজঃ মাহাথিরকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা।

মালয়েশিয়ার বর্তমান রাজা ও তুন মাহাথির মোহাম্মদ 


নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তুন মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছেন রাজা ইয়াং ডি পার্তুয়ান আল সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ।

সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী আজ রাতে ঘোষণা করেছেন যে, তুন মাহাথির  প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর মন্ত্রিসভার

সদস্যরা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
মোহাম্মদ জুকি আরও বলেছেন, ফেডারেল সংবিধানের ৪৩ (৫) অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রীদের নিয়োগ প্রত্যাহারের বিষয়ে ইয়াং ডি-পার্টুয়ান আগুং (মালয়েশিয়ার রাজা) আজ সম্মতি দিয়েছেন। সেই সাথে

প্রশাসনের সদস্যদের দায়িত্ব (উপ প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী এবং রাজনৈতিক সচিবদের) একই তারিখে বন্ধ হয়ে যায় বলে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেছিলেন। এর আগে আজ,

মোহাম্মদ জুকি আরও ঘোষণা করেছিলেন যে ইয়াং ডি-পার্টুয়ান আগোং ডঃ মাহাথিরের পদত্যাগকে গ্রহন করেছেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

তথ্যসূত্রঃ বারনামা মালয়েশিয়া

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.