চালাকি করে পদত্যাগ, আবার প্রধানমন্ত্রী হতে পারেন তুন মাহাথির, বাদ যাবেন আনোয়ার ইব্রাহিম। অভিবাসী কন্ঠ।
নানা জল্পনা কল্পনার শেষে আজ দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডাঃ তুন মাহাথির মোহাম্মদ কিন্তু মালয়েশিয়ার বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকেরা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবার তুন মাহাথির মোহাম্মদ শপথ গ্রহন করার সম্ভাবনা রয়েছে। তিনি আবার প্রধানমন্ত্রী হলে একটানা
পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন কারণ এর আগের নির্বাচনের ইশতেহার অনুযায়ী তিনি ২২ বছর ক্ষমতায় থাকার পর আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তিনি তা না করে প্রধানমন্ত্রী পদ থেকে সরাসরি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি আবার প্রধানমন্ত্রী হলে আগামী নির্বাচনের আগে পর্যন্ত টানা ৫ বছর পূর্ন করতে পারবেন। মালয়েশিয়ার সংসদে ২২৫ টি আসন রয়েছে যেখানে কোন দল্কে সরকার গঠন করার জন্য ১২৫ টি আসন থাকতে হবে। এদিকে আনোয়ার ইব্রাহিম এর দল থেকে
বেশ কয়েকজন সংসদ সদস্য মাহাথির এর সাথে যোগ দিয়েছেন বলে জানা যায়। ফল স্বরূপ আনোয়ার ইব্রাহিম সরকার গঠন করতে গেলে প্রয়োজনীয় ১২৫টি আসন নিজের হাতে রাখতে পারবেন না।
পক্ষান্তরে, মাহাথির এর সাথে মালয়েশিয়ার ইসলামিক দল গুলো জোট করেছে এবং নাজীব রাজ্জাকের দল থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য মাহাথির মোহাম্মদকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন ফলস্বরূপ সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসনের বেশি আসন তার পক্ষে রয়েছে।
এদিকে মতুন মাহাথির কে মালয়েশিয়ার রাজা তার বাসভবনে আজ রাতে ডেকেছেন বলে জানা যায় কিন্তু আনোয়ার ইব্রাহিমকে কোন ধরনের বার্তা দেয়া হয়নি রাজার পক্ষ থেকে।


No comments