প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন ক্যান্সারে আক্রান্ত হয়েও সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হয়েছেন। পড়ুন বিস্তারিত।

প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন ক্যান্সারে আক্রান্ত হয়েও সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনের সময় তিনি তার এলাকায় গিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্য তার রোগের বিস্তারিত বর্ননা দিয়েছিলেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন ক্যান্সারে আক্রান্তের বিষয়টিও সাধারণ জনগণ আগে থেকেই জানেন। তার অসুস্থতা নিয়েও অনেকের ভিতরে সমালোচনা যে এত বড় রোগ নিয়ে তিনি প্রধানমন্ত্রীত্ব চালিয়ে যেতে পারবেন কিনা।

২০১৮ সালে তিনি অগ্ন্যাশয় বা প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হন তারপর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়েছেন বলে নিজ মুখেই জানান তিনি৷  তিনি আরও বলেন আমি চিকিৎসা অনুযায়ী কেমোথেরাপি দিয়েছি। আমার অগ্ন্যাশয়ের ৪০ ভাগ

কেটে ফেলা হয়েছে যাতে পিত্তনালী ও পাকস্থলীর নিচে অবস্থিত গহনীও বাদ দিতে হয়েছে৷ ২০১৮ সালের ১২ ই জুলাই তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন।

তিনি জনগণকে জানাতে চেয়েছিলেন যে তিনি এখন সুস্থ জনগণের সেবায় যে কোন কাজ করতে পারবেন তিনি। তিনি আরও বলেন এখন পর্যন্ত ৮ টি কেমোথেরাপির মধ্যে ৪ টি দিয়েছি এবং আগামী ৪ টি ৬ মাসের মধ্যেই শেষ হবে।

মালয়েশিয়ার পার্টি প্রিভুমি বেরসাতুর প্রেসিডেন্ট, সাবেক উপপ্রধান মন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.