মালয়েশিয়ায় লকডাউনের ২য় দিনেও আরও নতুন ১১০ জন আক্রান্ত হয়ে মোট ৯০০ জনে এসে দাঁড়িয়েছে।

মালয়েশিয়ায় আজ আরও ১১০ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মালয়েশিয়ার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের দ্বিতীয় দিনে নতুন এই  ১১০ টি (কোভিড -১৯) আক্রান্তের সংখ্যা মিলিয়ে মোট ৯০০ তে এসে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডাঃ আধাম বাবা আরও বলেছিলেন যে ১১০ টি নতুন মামলার মধ্যে ৬৩ জন কুয়ালালামপুরের শ্রী পেটালিং মসজিদে তাবলিগ ইজতেমায় অংশগ্রহণ করেছিল যা ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ছিল। মন্ত্রণালয় সুত্র

মতে, নতুন ১৫ জন কোভিড -১৯ আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে এবং আজ তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে যা মোট ৭৫ জন এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানানো হয়েছে। বর্তমানে ২০ জনকে গুরুত্বপূর্ণ চিকিৎসা তত্বাবধানে রাখা হয়েছে যাদের অবস্থা খুবই গুরুতর। শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেশি হওয়ায় তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে সকল রেস্পাইরেটরি সিস্টেম সচল রাখা হয়েছে বলে জানানো হয়।

এদিকে  আজ অবধি সর্বমোট ৯০০ জনের মধ্যে ৫৭৬ জনই তাবলিগ ইজতেমায় অংশগ্রহণ করার কারণে আক্রান্ত হয়েছে। তবে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে.....

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.