পুরো মালয়েশিয়া জুড়ে একযোগে অভিযানে পুলিশ। আইন অমান্য করলে কোন ছাড় দেয়া হবেনা।

পুরো মালয়েশিয়া জুড়ে পুলিশ এক যোগে অভিযান শুরু করেছে।
পুরো মালয়েশিয়া জুড়ে একযোগে অভিযানে পুলিশ 

গতকাল থেকে সকল প্রদেশের পুলিশ এই লকডাউন আদেশ পরিস্থিতি তদারকি ও তদন্ত করার উদ্দেশ্যে মাঠে নেমেছে। পুলিশের বিশেষ ইউনিটগুলো এক যোগে কাজ করে যাবে বলেও জানানো হয়ে। জনসাধারণ বিনা প্রয়োজনে যাতে বাইরে চলাচল না করতে পারর এবং এবং সরকারি এই আদেশ যেন না অমান্য করে সেই লক্ষ্যেই সরাসরি অভিযানে নিয়োজিত রয়েছে পুরো মালয়েশিয়ার পুলিশ বিভাগ। কোম্পানির মালিকদের প্রতিও হুশিয়ারি

দেয়া হয়েছে জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও প্রতিদিনের মৌলিক দ্রব্য ও খাবার সামগ্রীর ফ্যাক্টরী ইত্যাদি ব্যতীত যেসব নিয়োগকর্তা বা মালিকগণ আইন অমান্য করে শ্রমিকদের কাজ করাতে বাধ করবে বা প্রতিষ্ঠান চালু থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সরকারি এই আদেশ অমান্য করার অভিযোগে বেশ

কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও অনেকে বাইরে আড্ডা দিতে দেখলে অনেককে সাবধান করে দিয়ে ১ম বারের মত সুযোগ দেয়া হচ্ছে। বড় ধরনের অপরাধ করলে সরাসরি গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন চেকপোস্ট, টোল প্লাজা, হাইওয়ে রোডের প্রতিটি ধারে এবং সুযোগ মত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দেশটির সাধারণ জনগণ ও অভিবাসীদের বিভিন্নভাবে চেক ও তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এদিকে এই

 অপারেশনের অংশ হিসেবে আজ জোহর টূ কেলানতান রুটে যাওয়া এক যাত্রীকে চেক করার পর করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম হয়। যা মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে প্রচার করা হয়েছে।

পুলিশ দিরাজা মালয়েশিয়ার ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান, সিনিয়র সহকারী কমিশনার দাতুক ফাদজিল আহমত বলেছেন যে, অপারেশনের সময় আমরা অনেককেই পেয়েছি যারা আদেশ অমান্য করেছে এবং দেশের প্রচলিত আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে যা শাস্তিযোগ্য অপরাধ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.