ভয়াবহ পরিস্থিতিতে মালয়েশিয়া, আজ আরও নতুন ১৯০ জন করোনায় আক্রান্ত হওয়ার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় আজ রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর প্রকাশ করা হয়েছে। আজ এক দিনেই ১৯০ জন নতুন করে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় নতুন আক্রান্ত এই ১৯০ জন সহ সর্বমোট ৪২৮ জন আক্রান্ত হয়েছে।
এই নতুন আক্রান্তের বেশিরভাগই তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করেছিলো।  সেখানেই তার আক্রান্ত হয়ে তাদের মাধ্যমে আরও ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে বাকিরা আক্রান্ত হয়েছে বলে জানানো জয়৷ তাবলীগ ইজতেমায় প্রায় ১৪৫০০ মুসল্লী বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ ককরেছিল যার বেশিরভাগই ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও থাইল্যান্ড এর। এই তাবলীগে অংশ নেওয়া ১৪০০

জনকে চিহ্নিত করতে পেরেছে। বাকিদেরকে খুজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমস্ত সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে খতিয়ে দেখছে।।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে যারা ঐ তাবলীগ ইজতেমায় অংশ নিয়েছিলো তাদের সবাইকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে মেডিক্যাল হেলথ স্ক্রিনিং টেস্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।  মালয়েশিয়ার পুলিশও

এই বিষয়ে তদন্ত করছে, তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারী সবাইকে খুজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে গত ফেব্রুয়ারীর ২৮ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত তাবলীগ ইজতেমায় ১৪৫০০ হাজার মুসল্লী একসাথে জমায়েত হওয়ার কারনে এই ভাইরাসটি দ্রুত মালয়েশিয়া প্রবলভাবে বিস্তার লাভ করেছে। যার কারনে সবাইকে সেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অথবা সন্দেহজনকভাবে নিজে থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন 

এবার মালয়েশিয়ার শাহ আলমের একটি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিবাসী কন্ঠ

এদিকে করোনা ভাইরাসের আক্রান্ত চিকিৎসাধীন ৭ জন রোগী আশংকামুক্ত হয়েছে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও এই পর্যন্ত সেলাঙ্গরের সুনগাই বুলু হাসপাতালে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে উল্লেখ করা হয়।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.