মালয়েশিয়াকে করোনা চিকিৎসা সামগ্রী অনুদান পাঠিয়েছে বিখ্যাত জ্যাক মা'র প্রতিষ্ঠান আলিবাবা ফাউন্ডেশন।

বিশ্ব বিখ্যাত অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠান আলিবাবার জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের জন্য চিকিৎসা সামগ্রী সরবরাহ অনুদানের ঘোষণা করেছে।

একটি বিবৃতি অনুযায়ী, ফাউন্ডেশন এর পক্ষ থেকে চারটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের সরকারের কাছে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী ও অনুদানের সরবরাহ পৌছানো হয়েছে।

 জ্যাক মা ফাউন্ডেশন বলেছে, আমরা এবং আলিবাবা ফাউন্ডেশন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডে দুই মিলিয়ন মাস্ক, ১৫,০০০ টেস্ট কিট, ২০,০০০ প্রতিরক্ষামূলক স্যুট এবং ২০,০০০ ফেস গার্ড প্রেরণ করেছি এবং অন্যান্য এশীয় দেশগুলিতে আরও সহায়তার পৌছানোর পথে রয়েছে।

জ্যাক মা কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এই ধরনের কার্যক্রম ও সহায়তা অত্যন্ত প্রশংসনীয় ও উল্লেখ করার মত একটি দৃষ্টান্ত। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোকে আক্রান্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র  - বার্নামা

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.