মালয়েশিয়ায় আজহারীর মাহফিলের ফ্রি টোকেন নিতে প্রবাসীদের উপচে পড়া ভিড়।

সম্প্রতি বাংলাদেশের নানা সমালোচনা ডিঙ্গিয়ে তরুন সমাজ তথা বাংলাদেশের অতি জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী ফিরে যান মালয়েশিয়াতে।

মালয়েশিয়া যাওয়ার পর একের পর এক তাফসিরে কোরান মাহফিলে অংশ নিচ্ছেন। মালয়েশিয়া প্রবাসীদের মাঝেও তার প্রতি দারুণ আকর্ষণ লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে একটি মাহফিলে হাজার হাজার প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল একটি মাহফিল। একইভাবে পুর্ব পরিকল্পনামতো আজ বাদ আসর জালান আম্পাং এর উইজমা কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি

মাহফিল। কিন্তু এই মাহফিলে অংশ নেয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে ফ্রি টোকেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই ফ্রী টোকেন নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক সম ধরে। এই পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমসিম খাচ্ছেন মাহফিল আয়োজক কমিটি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.