মালয়েশিয়াতে ভয়াবহ রুপ নিচ্ছে করোনা ভাইরাস, ২ দিনেই ২৮ জন। সর্বমোট ৯৩ জন আক্রান্ত। অভিবাসী কন্ঠ।
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মালয়েশিয়া কঠোরভাবে মোকাবিলার পদক্ষেপ নিলেও করোনা আক্রান্তের সংখ্যা কমাতে পারেনি।
দিন দিন বেড়েই চলেছে এই ভাইরাসের আক্রমন। পুরো বিশ্ব যেন মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে। ইউরোপের দেশ ইতালিতে এর ভয়াবহতা আরও কঠিন আকার ধারণ করেছে। মালয়েশিয়ার চেক পয়েন্ট ও এয়ারপোর্ট গুলোতে গড়ে তোলা হয়েছে বাড়তি নিরাপত্তা বেষ্টনী। কিন্তু কোন ভবেই ঠেকানো যাচ্ছেনা এই মরণ ভাইরাসের আক্রমন। যেখানে গত
১ সপ্তাহ আগে মাত্র ৩৬ জন ছিল সেখানে গতকাল পর্যন্ত ৯৩ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৬ মার্চে ৮৩ জন পর্যন্ত থাকলেও ১ দিনের ব্যবধানে সেটা বেড়ে ৯৩ তে এসে পৌঁছেছে। এর মধ্যে ৬৫ জনই মালয়েশিয়ান নাগরিক বাকিরা ১৫ জন চাইনিজ, ৫ জিন জাপানি নাগরিক এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানানো হয়েছে।
সরকারিভাবে ৯৩ জনের আক্রান্তের খবর প্রকাশ করা হলেও বিভিন্ন সুত্র মতে আক্রান্তদের সংখ্যা আরও অনেক বেশি বলেও দাবী করা হয়৷ তবে এখনো পর্যন্ত মালয়েশিয়ায় কোন বাংলাদেশী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র: স্বাস্থ্য মন্ত্রণালয় মালয়েশিয়া

No comments