৪র্থ ধাপে লকডাউন বাড়ানো নিয়ে যা যা বললেন, সাবেক প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহাম্মাদ মালয়েশিয়াতে বসবাসরত সকল মুসলমানকে এবারের রোজা পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন বিধিনিষেধ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন যে,  কোভিড-১৯ সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞাগুলি অবশ্যই
পূর্বের ইতিহাসের চেয়ে এই রমজান উদযাপনের ক্ষেত্রে  অনেক পরিবর্তন আও ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তবে মুসলমানরা যদি বিনয়ী মনোভাব অবলম্বন করে এবং পরিবর্তন যে হওয়া বইতে শুরু করেছে তা যদি ধৈর্য্যর সহিত অভ্যাসে পরিণত করে তাহলে আমরা এটা প্রতিরোধে কার্যকরী ভুমিকা রাখতে পারবো।

পূর্বের অভ্যাসগুলোর মধ্যে আমাদের যে সমস্ত বিষয়ের পরিবর্তন আনতে হবে তার মধ্যে একটি হল রোজার সাহরী এবং মসজিদে তারাবীহের নামাজ জামাতের সহিত আদায় করার ক্ষেত্রে পরিবর্তন।  রমজানের ইফতার বাজারে আমরা ঐতিহ্যগত হিসেবে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারও কিনতে পারব না। এছাড়াও, আত্মীয় এবং প্রতিবেশীদের সাথে একসাথে মসজিদ কিংবা সামাজিকভাবে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবোনা কারণ এর ফলে দেশের চলমান

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইন লংঘন হবে। সুতরাং আমরা এসব অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবো বা আমাদের করতেই হবে। অন্য কথায় এবারের রমজানে আমাদের সবচেয়ে বেশি ধৈর্য ও সংযমের পরীক্ষা বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন এটা আমরা অনুধাবন করি বা না করি, রমজানে এবার আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছি সেগুলো সত্যই জনগণ ও দেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি তার ফেসবুক পেইজের একটি পোস্টে দেশের জনগণের উদ্দেশ্য জানিয়েছেন।

সরকারের এইসব সিদ্ধান্ত যথাযোগ্য মর্যাদায় পালনে উৎসাহিত করেছেন তিনি। তিনি বলেছিলেন যে কোনও পক্ষ যদি তা মানতে না পারে অর্থাৎ আগের মতই সবকিছু করতে চায় তাহলে তারা তাদের জীবনের সাথে তামাশা করবে পাশাপাশি দেশের ক্ষতি করবে।

ডাঃ মাহাথিরের মতে, এই বিধিনিষেধ মেনে মুসলমানদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা সমস্ত মালয়েশিয়ানদের সুরক্ষার জন্য করা হয়েছে যা ফ্রন্টলাইনে যারা রয়েছে তাদের চেয়ে কম চ্যালেঞ্জ এর।
তিনি বলেন যে, মুসলমানগণ যদি রমজান মাসের এম'সি'ও বিধিনিষেধ অনুযায়ী এসব কার্যক্রম অভ্যাসে পরিণত করতে পারে তাহলে আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানের যে চ্যালেঞ্জটি সেটাও আমরা সহজভাবে মানিয়ে নিতে পারবো।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.