দুঃসংবাদঃ মালয়েশিয়াতে এই পর্যন্ত ২২৪ জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আক্রান্ত, সুস্থ ১৬৫ জন, আক্রান্ত ১৮৪

 মালয়েশিয়াতে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে হাজার হাজার ডাক্তার নার্স ও ফ্রন্টলাইনে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী৷ প্রতিদিনের সকল গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন সাংবাদিক

 সম্মেলনে একের পর এক প্রকাশ করে যাচ্ছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম আব্দুল্লাহ। মালয়েশিয়া তে আজও নতুন করে আক্রান্তের খবর স্থানীয় সময় বিকাল ৫ টার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম। আজ(শনিবার ১১ই এপ্রিল) আরও নতুন ১৮৪ জন আক্রান্ত হয়েছেন যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪৫৩০ জনে এসে পৌঁছেছে। মালয়েশিয়ার জাতীয় বীর খ্যাত স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশামের দেয়া তথ্য অনুযায়ী আজ ১৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং সেই সাথে এই পর্যন্ত মোট ১৯৯৫ জন সুস্থ হয়েছেন। হিসেব অনুযায়ী ২৪৬২ জন রোগী হাসপাতালে বর্তমানে  জন চিকিৎসাধীন রয়েছেন। যা খুবই আশার আলো দেখিয়েছে মালয়েশিয়ায় বসবাসকারীদের মনে। 

প্রতিদিন সুস্থ হওয়ার ফলে মোট মৃতের সংখ্যা ও চিকিৎসাধীন রোগীর আনুপাতিক হার কমে গেছে। এটা খুবই ভালো একটা দিক বলে অবিহিত করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আজ স্বাস্থ্য মহাপরিচালক ৩ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যার ফলে মোট মৃতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে।

তবে আজ সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ২২৪ জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দাতুক ডাঃ নুর হিশাম আব্দুল্লাহ।  তিনি আরও জানান তাদের মধ্যে কেউ আক্রান্ত রোগীর চিকিৎসা ও সেবাযত্ন করতে গিয়ে আক্রান্ত হননি।

অন্যদিকে আক্রান্তদেরদের মধ্যে গুরুতর অবস্থায় ৭২ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ৩৮ জনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা তীব্র হওয়ায় তাদেরকে জরুরী রেসপাইরেটরি চিকিৎসা বা শ্বাসপ্রশ্বাসের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবচেয়ে আশার কথা হল আশংকাজনক হলেও অনেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে সুস্থ হওয়ার হার বেড়েছে বলে জানান তিনি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.