ব্রেকিং নিউজঃ মালয়েশিয়াতে লকডাউন মেয়াদ আবারও ১৪ দিন বাড়ানো হয়েছে । বিস্তারিত...
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন আজ ১০ই এপ্রিল (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৪টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে লকডাউন বাড়ানোর
সিদ্ধান্ত জানিয়েছেন। আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে তিনি অবশেষে লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন দিন বাড়ানোর ঘোষণা দেন। অর্থাৎ লকডাউন টানা আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত চলবে। মালয়েশিয়ার জনগণকে এই আদেশ পূর্বের মত সঠিকভাবে মেনে চলার আদেশ দিয়েছেন তিনি সেই সাথে সবাইকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি ও মনোবল দৃড় করার পরামর্শ দেন।
উল্লেখ্য যে, করোনা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ লকডাউন ঘোষণা করার পর পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থানে চলে যাওয়ায় আরও ১৪ দিন বাড়িয়ে তা ১৪ই এপ্রিল পর্যন্ত করা হয়। তবে আজ ৩য় ধাপে আরও ১৪ দিন বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। বলতে গেলে টানা দেড় মাস লকডাউনের আওতায় থাকতে হবে সকল বাসিন্দাদের।
প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার জনগণের উদ্দেশ্য দেয়া বিশেষ ভাষনে দেশের সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, ফ্রন্টলাইনে থাকা সকল ডাক্তার, নার্স, ও সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে ১৮ই মার্চ থেকে শুরু হওয়া লকডাউন ধৈর্য ও কষ্টের সহিত মেনে চলার জম্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস, একের পর এক দেশ এই ভাইরাসের থাবায় নিঃশেষ হয়ে যাচ্ছে। মালয়েশিয়াতেও এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় সরকার প্রথমে ১৪ দিন পরে তা বাড়িয়ে টানা একমাস করা হয়। কিন্তু দেশটিতে অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও আরও বিভিন্ন জায়গায় কিছু ক্লাস্টার বা কিছু মানুষ গ্রুপ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করছে মালয়েশিয়ার স্বাস্থ্য
মহাপরিচালক। তার মতে এখনো অনেক আক্রান্তের সম্ভাবনা রয়েছে। এদিকে দেশটিতে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন এর মেয়াদ ৩য় ধাপে আবারও বাড়ানো হবে কিনা সেই বিষয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। সরকারের মন্ত্রী পরিষদে বিভিন্ন আলোচনা পর্যালোচনা করেছে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে। এদিকে লকডাউন এর মেয়াদ বাড়ানোর বিষয়ে মালয়েশিয়ার নাগরিকদের মাঝে একটি জরিপ হয়েছিল, জরিপে বেশিরভাগ মালয়েশিয়ান নাগরিকই চান যে লকডাউন এর মেয়াদ বাড়ানো হোক।
বিস্তারিত আসছে......

No comments