কোভিড-১৯ পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া। আজও ২০২ জন সুস্থ হয়েছেন, নতুন আক্রান্তের সংখ্যা ১৭০ জন

মালয়েশিয়ার করোনা ভাইরাস প্রতিরোধে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর ২ ধাপের শেষ দিন আজ। আগামীকাল থেকে ৩য় ধাপে ২ সপ্তাহ চলবে লকডাউন অর্থাৎ টানা দেড়মাস চলবে এই লকডাউন।


মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ যথেষ্ট চেষ্টা আর সর্বোচ্চ পরিশ্রম করে করোনা ভাইরাস নামক যুদ্ধ জয় করতে। প্রতিদিন একের পর এক আপডেট নিয়ে হাজির হচ্ছেন সবার সামনে

 জানাচ্ছেন নির্ভরযোগ্য সকল তথ্য। কেমেনতেরিয়ান কেসিহাতান মালয়েশিয়ার মহাপরিচালক হিসেবে সর্বোচ্চ চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তিনি। বলা চলে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। জেপি মরগানের বিশ্লেষণ অনুযায়ী এই মাসের মাঝামাঝিতে প্রায় ৬ হাজার আক্রান্ত হওয়ার কথা কিন্তু তিনি এটাকে সমালোচনা হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার ফলে মোট আক্রান্তের সংখ্যা এখনো ৫ হাজারই পার হয়নি। আক্রান্ত রোগী সুস্থ হওয়ার হারও প্রায় ৫০ ভাগের কাছাকাছি।

অন্যান্য দিনের মত আজও (১৪ই এপ্রিল) যথাসময়ে সরাসরি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন আজকের আপডেট। নুর হিশামের তথ্য অনুযায়ী আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭০ জন যার ফলে মালয়েশিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯৮৭ তে পৌঁছেছে। তবে সবচেয়ে আশার খবর হচ্ছে আজও মালয়েশিয়াতে ২০২ জন সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৪৭৮ জনে এসেছে।

।অন্যদিকে যেখানে আক্রান্তের সংখ্যা ১৭০ সুতরাং হিসেব অনুযায়ী আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। তবে আজ অন্যান্য দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি, আজ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ফলে এই পর্যন্ত মোট ৮৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আরও নিউজ পড়ুন
👇
 মালয়েশিয়াতে বিরাট এক মাদক সিন্ডিকেট গ্রেফতার, ৮ লাখ ৭৮ হাজার ২৩৬ রিঙ্গিত জব্দ।
👇
মালয়েশিয়ার লকডাউন আইন লঙ্ঘন, রাস্তায় নেমে নাচানাচি, উল্লাস ও মদ্যপানে লিপ্ত হওয়ায় গ্রেফতার ৬২ জন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.