সুখবরঃ মালয়েশিয়ার হাইকমিশনে পাসপোর্ট ডেলিভারি শুরু, জেনে নিন কিভাবে পাবেন পাসপোর্ট

মালয়েশিয়ার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত বিধিমালা অনুযায়ী পাসপোর্ট বিতরণ করা হবে। মালয়েশিয়ার সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বা MCO এর কারণে ইতিমধ্যেই বহু সংখ্যক প্রবাসী পাসপোর্ট ডেলিভারি জটিলতায় ভুগছেন।

যারা পাসপোর্ট রিনিউ করার আবেদন করেছেন তারা হাইকমিশন কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট নাম্বারে ফোন করে ডেলিভারির তারিখ নিশ্চিত করে নিতে বলা হয়েছে। অর্থাৎ আপনি আপনার পাসপোর্টটি কোন দিন আনতে যাবেন সেই তারিখ ফোন করার পর আপনাকে জানানো হবে। যে তারিখ ও সময় দেয়া হবে তার ১৫ মিনিট পূর্বে হাইকমিশনের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

হাইকমিশনে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লোব পড়ে যেতে হবে, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। অবশ্যই নিম্নোক্ত হাইকমিশনের নাম্বারগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৩.৩০ মিনিট এর ভিতরে কল করে অ্যাপয়েন্টমেন্ট তারিখ বা আপনি কোনদিন পাসপোর্ট পাবে সেই তারিখ জেনে নিতে হবে।

হাইকমিশনের পেইজে প্রকাশিত নোটিশটি হুবহু তুলে ধরা হলঃ
পাসপোর্ট বিতরণ  সংক্রান্ত বিজ্ঞপ্তি (Notice Related to Passport Delivery)
বিশেষ অনুরোধঃ
#নোটিশে লেখা নিয়ম কানুন অনুসরণ করতে হবে;
#তালিকা থেকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নং মিলিয়ে নিতে হবে;
#নোটিশে দেয়া ফোন নং 0162747917, 0176014484, 01161994132 & 01164386748) এ কল করে এপয়েন্টমেন্ট নিতে হবে;
#MCO নিয়ম কানুন, স্বাস্থ্য বিধি পালন করতে হবে, মাস্ক ও  হ্যান্ডস গ্লাভ পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায়  রাখতে হবে।
[ Please find Passport Delivery slip no from below lists & make phone call (0162747917, 0176014484, 01161994132 & 01164386748) for appointment to get new passport]
ধন্যবাদ (Thanks)
























No comments

Theme images by Dizzo. Powered by Blogger.