মালয়েশিয়ায় রোডব্লকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে এক তামিল।

গত ৩ রা মে মালয়েশিয়ার কাজাং মহাসড়কের দক্ষিণ টোল প্লাজায় কোভিড-১৯ এর ডিউটিতে রোডব্লকের দায়িত্বে থাকা
থাকা অবস্থায় সাফওয়ান নামের এক পুলিশ সদস্যকে মদ্যপানরত এক গাড়িচালক চাপা দিয়ে চলে গেলে তিনি মৃত্যুবরণ করে। ৩১ বছর বয়সী ঐ পুলিশ সদস্য

সাফওয়ানকে মাতাল অবস্থায় টয়োটা হাইল্যাক্স গাড়ি দ্বারা মাথা ও শরীরে আঘাত করা ফলে তিনি ঘটনাস্থলেই  মারা যান। ঐদিন ভোর তিনটার দিকে ঘটনাটি ঘটেছিল যা পুরো মালয়েশিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন তার মৃত্যুতে ব্যক্তিগত ভাবে শোক প্রকাশ করেছিলেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সেরডাং হহসপিটালে নেয়া হয়েছিল পাশাপাশি দূর্ঘটনা ঘটানো মদ্যপ সন্দেহভাজনকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য ভর্তি করা হয়েছিল।

আজ সকালে হত্যাকারী সন্দেহভাজনকে আদালতে হাজির করা হয়েছে। ৪৪ বছর বয়সী অভিযুক্ত আসামি কে কালাইচেলভান তামিল দোভাষীর সামনে তার অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে অভিযুক্তকে ১ হাজার জরিমানা প্রদানের মাধ্যমে জামিন দেয়া হয় এবং আগামী ১০ই আগস্ট মামলার শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.