শ্রমিকদের করোনা সার্টিফিকেট জাল কিনা যাচাই করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ
বিদেশি কর্মীদের কোভিড-১৯ পরীক্ষার সার্টিফিকেট গুলোর সত্যতা যাচাই করার জন্য কোম্পানি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রয়েল মালয়েশিয়া পুলিশ।
![]() |
| শ্রমিকদের করোনা সার্টিফিকেট প্রতারকদের ধরতে অভিযানের চিত্র |
বুকিত আমান বাণিজ্যিক সিআইডির উপপরিচালক, ডিসিপি দাতু সাইফুল আজলি কামারুদ্দিন বলেছেন, অসাধু বিদেশি শ্রমিকেরা জাল সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে করোনা ঝুঁকি বেড়ে যেতে পারে তাই এটি এড়াতে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট গুলো পুনরায় যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামাকে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সাথে এগুলো যাচাই করা উচিত। নতুন করে বড় ধরনের সংক্রমণ এড়াতে সার্টিফিকেট গুলো প্রদত্ত নাম এবং অন্যান্য তথ্যের মিল রয়েছে কিনা তা দেখা উচিত।
জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে ২জন গ্রেফতার হওয়ার পর মালয়েশিয়ার পুলিশ মূল অপরাধীদের ধরতে তৎপর হয়ে ওঠে। পরে পুলিশের অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। জানা যায় এসব জাল সার্টিফিকেট গুলো ৫০ থেকে ১০০ রিঙ্গিত বা তারও বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিলো।
এই পুলিশের অভিযানে হাতেনাতে ২জন বাংলাদেশী ধরা পড়ে, পরে তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আর ৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছিলো পুলিশের সিআইডি ইউনিট। গ্রেফতারকৃত সকলের বয়স ২৬ থেকে ৩০ বছর বয়সের মধ্যে যারা রাজধানীর একটি কনস্ট্রাকশন কোম্পানির ভিসা বহন করছিলেন।
তিনি আরও জানান, বুকিত আমান এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে।


No comments