মালয়েশিয়াতে প্রবাসী কর্মীদের বেতন আসছে নতুন সিস্টেম, বেতন কম দিলেই জেনে যাবে সরকারঃ মানবসম্পদ মন্ত্রী


মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় হতে অভিবাসী শ্রমিকদের বেতন সচ্ছতার জন্য নতুন পদ্ধতি হিসেবে ই-ওয়েজ সিস্টেম চালু করার বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী এম সারাভানান।


 সারাভানান বলেছেন যে, অভিবাসীদের সুরক্ষার জন্য সরকারের নতুন পদক্ষেপের অংশ হিসেবে ইলেকট্রনিক বেতন সিস্টেম চালু করা হবে যেখানে কোন শ্রমিকের বেতন না দেয়া হলে এই ই-ওয়েজেস সিস্টেম সরকারকে অটোম্যাটিক ভাবে সতর্ক বার্তা দিবে। আর এই সতর্ক বার্তা অনুযায়ী সরকার সেসব কোম্পানিদের বিরুদ্ধে খুব সহজেই ব্যবসায় গ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা এই সিস্টেমটিকে বাস্তবায়ন করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি এবং সরকারের পক্ষ থেকে এবছরই এটি চালু করার সম্ভাবনা রয়েছে। গতকাল সেলাঙ্গোরের সেতিয়া আলমের টপ গ্লোভ কর্প কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এছাড়াও শ্রমিকদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করার জন্য কোম্পানিদের একটি নূন্যতম মানদণ্ড বেধে দেয়া হয়েছে।  যেখানে আবাসন ব্যবস্থার নিয়ম ভঙ্গ করলে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.