মালয়েশিয়ায় অভিবাসীদের প্রবেশে আরও কঠোর হবে সরকার, আন্তর্জাতিক প্রবেশপথ বন্ধ
মালয়েশিয়া সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন, দেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বা এই ভাইরাস প্রতিরোধের মধ্যে দেশের প্রবেশপথ গুলো পুনরায় খুলে দেয়ার বিষয়টি সরকারের বিবেচনর শেষ বিষয়। অর্থাৎ সরকার দেশের সীমানা গুলো খুলে দেওয়া এবং আন্তর্জাতিক বানিজ্যিক বিমান উঠানামা করার অনুমতি এখনই দিচ্ছেনা।
যেখানে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা পুনরুদ্ধার লকডাউন পুনরায় ঘোষণা করেছেন। সে হিসেবে বলা যায় এখনই বিদেশীদের প্রবেশ বা চলাচল স্বাভাবিক হচ্ছেনা।
ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার জিন্য সরকার এর আগে দেশের সীমানা খুলে দেওয়ার অনুরোধ করেছিলো কিন্তু বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করলে দেখা যে অনেক গুলো পজিটিভ রোগী সেসব দেশ থেকে ডুকে পড়ার রেকর্ড রয়েছে তাই বর্ডার গুলো পুনরায় বন্ধ রাখতে হয়েছে।
গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রীবর্গের এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, দেশের বর্ডার বা আন্তর্জাতিক প্রবেশপথ গুলো পুনরায় খোলার ক্ষেত্রে আমরা আরও কঠোর হব। কারণ সীমান্ত শিথিল করার পরে দেশে বিভিন্ন দেশ থেকে আসা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল।
তিনি আজ মালয়েশিয়ার ডিফেন্স কলেজের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এয়ার এশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তানশ্রী টনি ফার্নান্দেজের আসিয়ানভুক্ত এবং গ্রীন জোনের আওতায় ভুক্ত দেশ গুলোর সীমানা পুনরায় খোলার ক্ষেত্রে বিবেচনা করার আহ্বানের বিষয়ে এই মন্তব্য করেছেন
ইসমাইল সাবরি এই মুহূর্তে বলেছিলেন, কোনও দেশই কোভিড -১৯ গ্রিন জোন হিসাবে বিবেচনা করা যায় না।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, কোনও দেশই কোভিড-১৯ এর গ্রীন জোন হিসেবে বিবেচনা করা যায়না। তিনি বলেন সরকার এর আগে সিঙ্গাপুর, ব্রুনেই, নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সীমান্ত শর্তসাপেক্ষে পুনরায় চালু করার জন্য ছয়টি কোভিড -১৯ গ্রিন জোন দেশ চিহ্নিত করেছে তবে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এটি আবার পুনরায় বিবেচনা করা হবে।




No comments