মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীকে অকথ্য গালিগালাজ ও মারধর, হাইকমিশনের জরুরী বিজ্ঞপ্তি।




মালয়েশিয়ার কুয়ালালামপুরের আমপাং এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিসে সেবা নিতে যাওয়া এক প্রবাসী বাংলাদেশিকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালি এবং সেখানকার চেয়ার ভাংচুরের অভিযোগ উঠেছে। 


গতকাল মালয়েশিয়া স্থানীয় সময় বুধবার (৯ই ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে হাইকমিশন অফিসের কার্যালয়ে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, একজন প্রবাসী বাংলাদেশি সেবা নিতে গেলে সেখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে নির্যাতনের শিকার হন। 


একপর্যায়ে কক্ষের চেয়ার ভাঙচুর করে দূতাবাসের এক নিরাপত্তা কর্মী। এ ঘটনায় সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশিকে মারধর ও গালিগালাজ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন প্রবাসীদের অনেকেই।


এদিকে প্রবাসীর সাথে এমন আচরণের অভিযোগে ঐ স্থানীয় নিরাপত্তা কর্মীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

প্রবাসীদের মনে যেন কোন ধরনের আতংক তৈরী না হয় সেজন্য বাংলাদেশ হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এই করোনাকালীন সময়ে ধৈর্য ধারণ পুর্বক প্রয়োজনীয় সেবা নেয়ার কথা বলা হয়েছে।


এদিকে মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান জানিয়েছেন যে, আক্রমণকারী ঐ নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করায় হাইকমিশনকে আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি নিরাপত্তার কাজে নিয়োজিত কোম্পানির সাথে চুক্তি বাতিল ও ঐ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.