মালয়েশিয়ার ফ্যাক্টরিতে নামাজ নিষিদ্ধ করে নোটিশ, কেউ নামাজ পড়লে ৫০ রিঙ্গিত জরিমানা। অভিবাসী কন্ঠ।

মালয়েশিয়ার এই ফ্যাক্টরিতে নামাজ নিষিদ্ধ করা হয়েছে

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার একটি ফার্নিচার ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের নামাজ নিষিদ্ধ করে নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যে, সকল শ্রমিকদের জন্য ফ্যাক্টরির কাজ চলাকালীন অবস্থায় নামাজ কোন ধরনের ইবাদত, প্রার্থনা বা নামাজ পড়া সম্পুর্ন ভাবে নিষিদ্ধ। নামাজ পড়া বা প্রার্থনা করা অবস্থায় কেউ ধরা

 পড়লে ৫০ রিঙ্গিত বেতন থেকে কেটে নেয়া হবে। এর মানে হচ্ছে, এখন থেকে কাজের সময় কোনো শ্রমিক নামাজ পড়তে পারবে না আর পড়া অবস্থায় ধরা খেলে গুনতে হবে জরিমানা। এমন নোটিশ দেখে সকল শ্রমিকদের মনে ক্ষোভ ও হাহাকার সৃষ্টি হয়েছে। কারণ এয়াতা তাদের ধর্মীয় অনুভূতির চরম আঘাত দেয়া হয়েছে। এই কারখানায় একজন শ্রমিক নাম না প্রকাশের শর্তে অভিবাসী কন্ঠ অনলাইন নিউজকে বলেন, মালিকপক্ষের এমন সিদ্ধান্তে

 আমরা মুসলমান শ্রমিকেরা বাকরুদ্ধ, আমরা জানিনা এখন কি করবো। এটা আমাদের উপর জুলুম করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শ্রমিকদের প্রতি কারখানার মালিক পক্ষের এই ধরনের ঘৃণ্য নির্দেশ সম্পূর্ণভাবে মালয়েশিয়ার আইনের লঙ্ঘন। মালয়েশিয়ার আইন অনুযায়ী, যদি কোন মালিক শ্রমিকদের এই ধরনের নির্দেশ পালন করতে বাধ্য করে তাহলে ঐ মালিক দেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় হবে।

কোন মালিক বা নিয়োগকর্তা এ ধরনের পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে থানায় গিয়ে রিপোর্ট করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সুতরাং অভিবাসী কন্ঠ প্রবাসী নিউজের মাধ্যমে সকল শ্রমিকদের সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নিকটস্থ পুলিসস্টেশনে গিয়ে রিপোর্ট করার তথ্য জানানো হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.